১৯ বছর পর কুড়িগ্রামের রৌমারীর আঃ লীগের অফিসের দখলকৃত জায়গা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:২৭:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:২৭:২২ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সদর ইউনিয়নের টিএনটি পাড়া এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অভিযান শুরু হয়ে দিনব্যাপী চলে। পরে প্রকৃত মালিকদের দখলে জমি বুঝিয়ে দেওয়া হয়।
 
জানা গেছে, ১৯ বছর আগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা শহরের টিএনটি পাড়া এলাকায় মোঃ মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দখল করেন। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেন এবং সেই জমিতে রৌমারী উপজেলা আওয়ামী লীগের অফিসের প্রধান কার্যালয় তৈরি করা হয়।
 
পরবর্তীতে জমি ফেরত পেতে ২০০৭ সালে প্রকৃত মালিকরা কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘসূত্রতার পর সম্প্রতি আদালত জমির প্রকৃত মালিকদের দখল দেওয়ার রায় দেন। কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মোঃ ফিরোজ কবির রায় দেন।
 
আদালতের রায়ে দখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আওয়ামী লীগ অফিস দিনব্যাপী উচ্ছেদ করে প্রকৃত মালিক মোঃ মাফুজাল ইসলামের পরিবারকে জমি বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মোঃ গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক।
 
এ সময় উপস্থিত ছিলেন মোঃ অলি আহমেদ, মোঃ বকুল মিয়া, মোঃ করিয়াউল ও মোঃ মোকছেদুল। তারা জানান, ১৯ বছর আইনি লড়াইয়ের পর আমরা আমাদের পৈতৃক জমি ফেরত পেয়েছি।
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদের বিষয়টি অবহিত করা হয়। কোর্টের নাজির ও পুলিশ এসে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিয়ে চলে যান।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]