আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। সভাপতিত্ব করেন চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান শাহীন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।