নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত ঘটনায় মামলার এজাহারভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০
গত ০৫/০১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪.০৫ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে কর্মরত সাব্বির রহমান (২২) ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৯, তারিখ- ০৬/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১/০৩/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা হতে এজাহারভুক্ত আসামি মোঃ রবিউল (৩৫), পিতা- মোঃ আহমেদ আলী, সাং- কনকোলা, থানা- সুজানগর, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।