​ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহেল চৌধুরীকে দেখতে চায় এলাকাবাসী

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:০২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:০২:৩২ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এরই ধারাবাহিকতায় ঈদগাঁও উপজেলাতেও বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে প্রচার-প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন।

চায়ের দোকান, পাড়া-মহল্লা, হাট-বাজার, মাঠঘাট ও বিভিন্ন সামাজিক আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয়দের একটি অংশের দাবি, দলমত নির্বিশেষে তারা উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান দু’দুবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বর্ণপদকপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তরুণ প্রজন্মের পথনির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান এলাকাবাসী।

সমর্থকদের মতে, সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং নির্বাচনে অংশ নিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন।

এ বিষয়ে সোহেল জাহান চৌধুরী বলেন, “জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি জনগণকে নিয়ে। সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে থাকতে চাই। আশা করি ঈদগাঁও উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দেবেন।”
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]