চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৯:১০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৯:১০:৫৫ অপরাহ্ন
-------------------------------------
মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি


যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (০২ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা-টু-বাগারদাঁড়ি সড়কের দামোদর বটতলার মোড়ে, জনৈক হামজার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বরূপদাহ গ্রামের মারুফ (২৬), পিতা- আমিনুর রহমান, একটি লাল রঙের হোন্ডা ১৫০ সিসি মোটরসাইকেল (খুলনা-ল-১১-৫৪৫৫) নিয়ে চৌগাছা থেকে বাগারদাঁড়ির দিকে যাচ্ছিলেন।অপরদিকে কংশারিপুর গ্রামের মিঠুন (৩০), পিতা- সনাতন, তার স্ত্রী ইতি (২২) ও শিশু ইশান (৮) নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৬৯৫৮) নিয়ে বাগারদাঁড়ি থেকে চৌগাছার দিকে আসছিলেনঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় চারজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]