ইরানে স্থলসেনা নেই, প্রয়োজনে পদক্ষেপ নেবে ওয়াশিংটন: হেগসেথ

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৮:৩২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে বর্তমানে কোনো মার্কিন স্থলসেনা মোতায়েন নেই বলে পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সে সম্ভাবনা তিনি নাকচ করেননি। খবর আলজাজিরা।

এক বক্তব্যে হেগসেথ বলেন, বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের “বুটস অন দ্য গ্রাউন্ড” নেই। একই সঙ্গে তিনি যোগ করেন, আমেরিকার স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত, তবে তা ‘অবিবেচকভাবে’ করা হবে না।

সম্ভাব্য সামরিক বিকল্প প্রকাশ্যে তুলে ধরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হেগসেথ বলেন, নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে, তা আগেভাগে প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]