পল্টনে বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:৫৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:৫৫:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

 
সোমবার (০২ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে মাদক, ছিনতাই, চুরি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।


জানা গেছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক এলাকা পল্টনে বিশেষ নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং পূর্বতথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মো. শাহিন উদ্দিন (৩৮), মো. তামিম (১৮), আরিফুল ইসলাম মুসা (৪১), মো. লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৪৩), মো. সুমন মিয়া (৩৫), মো. সজীব (২৪), মো. সম্রাট আকবর (৩০), মো. মাহফুজ হোসেন (২৫), মোঃ তামিম (১৮), মোঃ নাঈম খা (১৯), মোঃ রিদন (২৮), মো. রাজু (৩৫), মো. রাজু (৩০), মো. বাবু (১৯), মো. বিপ্লব (৫০), মো. মিলন (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. নাসিরুল ইসলাম (২৯), মো. জয়নুল আবেদীন (২১), মো. ফজলু ভূইয়া (২২) ও মো. আল আমিন (২৪)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও চুরির অভিযোগ বাড়ছিল। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে তারা মনে করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]