​মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:০৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:০৫:২০ অপরাহ্ন
বাউফল প্রতিনিধিঃ

যে বাগানে ফুল থাকে সে বাগানে দুই একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই হুতুম পেঁচা বাগানকে নষ্ট করার চেস্টা করে। সে কারনে বাগানের মালীকে সতর্ক থাকতে হয়। সমাজে ভাল মন্দ মানুষ থাকবেই। তবে মন্দ লোকের সংখ্যা কম। আমরা সেই মন্দ লোককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।

সোমবার  দুপুর ১২টায় পটুয়াখালী বাউফলের ভুবনসাহা কাচারীর শত বছরের পুরাতন কালী মন্দির পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।
তিনি আরও বলেন মন্দিরে প্রবেশ করে কালীর মাথা যারা ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মন্দির ঘর সংরক্ষণেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্দির পরিদর্শনে সংসদ সদস্যের সাথে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শহরের নেতা কর্মীরা সহ হিন্দু কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]