আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৬:৫৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৬:৫৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।সোমবার এই ফ্লাইটগুলোর সংযুক্ত আরব আমিরাত (দুবাই), বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিরাপত্তাজনিত কারণে আকাশপথ বন্ধ রয়েছে।

 
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ (কাতার): ৪টি, এমিরেটস এয়ারলাইন্স (সংযুক্ত আরব আমিরাত): ৫টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি , ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত): ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ১০টি।



মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোমবার (২ মার্চ) ৩৯টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আমার দেশকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

গতকাল রোববার (১ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা অস্পষ্ট। ফলে বাতিল হওয়া ফ্লাইটের অনেক যাত্রীকে হতাশ হয়ে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে। আজ প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী সহ হাজার হাজার বাংলাদেশি যাত্রী সমস্যার মুখোমুখি হয়েছেন।

বাংলাদেশের মধ্যপ্রাচ্য সঙ্গে গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ প্রবাসী শ্রমিক কাজ করে। সাধারণত ঢাকার বিমানবন্দর থেকে পারসিক উপসাগরের দেশে প্রতি সপ্তাহে ২০০-এর বেশি ফ্লাইট চলে।

ইরানে যুক্তরাষ্ট্রু ইসরাইলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট আজ সোমবার বাতিল করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]