​রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:০৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:০৭:১৩ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সোমবার (২ মার্চ) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজিবি জানায়, রবিবার (১ মার্চ) দিনগত রাত সোয়া ১১টায় চারঘাট থানাধীন সিপাহী পাড়া এলাকার একটি আম বাগানে  অভিযান চালিয়ে একটি ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পলিথিনের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট  জব্দ করে।

সোমবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]