সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:২৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:২৩:৫৩ অপরাহ্ন
 
সাইদুল ইসলাম,বালাগঞ্জ,(সিলেট)ক্রাইম রিপোর্টার ::
 
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দুই অটোরিক্সা (সিএনজি)’র মুখোমুখি সংঘর্ষে নিহ*ত চালক কয়েছ আহমদ’র জানাজা আজ সোমবার (০২ মার্চ) বাদ ফজর তার নিজ গ্রাম বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য : গতকাল রোববার (০১ মার্চ) রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোরিক্সা (সিএনজি)’র এ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর মাদ্রাসাবাজার শাখার সদস্য কয়েছ আহমদ (৩০) নিহত হন। মু

মূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]