​পীরগঞ্জে ৩৭ কিঃমিঃ বাজেট হওয়া রাস্তা অন্য জেলায় উধাও!

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১০:২৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১০:২৫:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:

পীরগঞ্জ উপজেলা এলাকায় ৩৭ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য বাজেট বরাদ্দ হলেও বাস্তবে সেই রাস্তার কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় পীরগঞ্জের বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়নের কথা থাকলেও রহস্যজনকভাবে সেই কাজ অন্য জেলায় বাস্তবায়ন করা হয়েছে বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, “যে রাস্তার জন্য বরাদ্দ এসেছে, সেটি আমাদের এলাকায় হওয়ার কথা। কিন্তু বাস্তবে কাজের কোনো চিহ্ন নেই। তাহলে বরাদ্দ গেল কোথায়?”

সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]