তেলআবিবে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ ভবন

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:৪২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:৪২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দ্বিতীয় দিনের মতো পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শনিবার ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে সরিয়ে ৩০০ বাসিন্দাকে তিনটি হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।


ইরানের হামলার কারণে ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। ইরান থেকে চালানো বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]