খামেনিকে হত্যার প্রতিবাদে ভারতের কাশ্মীরে বিক্ষোভ

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:২০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:২০:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন খামেনি।

 
কাশ্মীরের শ্রীনগরের প্রাণকেন্দ্রে লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ এ সমাবেশে অনেকেই ইসরাইল এবং যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন।

 
বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক বার্তা সংস্থা এএফপিকে বলেন
, ‘আজ আমরা সকলেই অত্যন্ত শোকাহত। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ হওয়ায় শোক প্রকাশ করছি।’
ইরানে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

তিনি বলেন, ‘ট্রাম্পের জন্য আমাদের সকলের একটি বার্তা আছে... আমরা সব সময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। যদি মনে করেন, আপনি আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, তাহলে আপনি একটি ভ্রান্ত ধারণার মধ্যে আছেন... আমরা খামেনির পুত্ররা, জীবিত থাকতে আমাদের পরাজিত করতে পারবেন না।’

কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]