ইরানে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০১:৪২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০১:৪২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে শনিবার থেকে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

 
সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা ফুটেজে দেখা যায়, রণতরী থেকে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। সেইসঙ্গে ডেস্ট্রয়ারগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোরও ফুটেজও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মার্কিন বাহিনী একের পর এক প্রচণ্ড শক্তি আঘাত করে যাচ্ছে।

 
পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এরআগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোষ্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]