নিজস্ব প্রতিনিধি:
২৮ ফেব্রুয়ারি শনিবার (১০ রমজান) বিকেলে ফেনী শহরের এমবিয়েন্স রেস্টুরেন্টে শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়া'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) একেএম আব্দুজ জাহের আরেফী।
প্রধান অতিথির বক্তব্যে একেএম আব্দুজ জাহের আরেফী বলেন, "দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ'র কোনো বিকল্প নেই।" তিনি মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান অস্থিরতা বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট নিরসনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে বর্তমান সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি নরসিংদীতে শিশু আমেনাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, "অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে।"
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাওলানা মীর আহমদ মিরু সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা নায়েবে সদর মুফতি আব্দুর রহমান গিলমান, ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মাওলানা মুনিরুল ইসলাম, ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মুফতি কাজী সিকান্দার, জেলা যুব আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী প্রমুখ।