আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে অসহায় পরিবার মাঝে ঢেউ টন, ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি ও নগদ অর্থ প্রদান করেন "এক পরিবার ফাউন্ডেশন" এর চেয়ারম্যান মো: মাসুদ হাওলাদার। মাহে রমজানে রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এলাকার এমন অসহায় ৯ জন বেকার যুবক, অসহায় ২ বৃদ্ধা মহিলা ও মসজিদে সিমেন্ট উপহার হিসেবে দেন।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার ইঞ্জিনচালিত ৫টি ভ্যানের চাবি ও কাগজপত্র, অসহায় ২ টি পরিবারের মাঝে দুই বান ঢেউ টিন, চার জন বেকার যুবককে দুই লক্ষ নগদ টাকা ও একটি মসজিদ নির্মানের কাজের জন্য ৫০ বস্তা সিমেন্ট উপহার হিসেবে প্রদান করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দুবাই প্লাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ৫ বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ৫ টি ভ্যানগাড়ি, অসহায় ২ বৃদ্ধা মহিলাকে ২ বান ঢেউ টিন ও আরো চার জন বেকার যুবককে ব্যবসা করার জন্য নগদ ২,০০,০০০/ ( দুই লক্ষ টাকা) উপহার হিসেবে প্রদান করেন। এসময় তিনি মসজিদে ৫০ বস্তা সিমেন্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, এক পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।