বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি ঘোষণা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:২১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১১:০৩:১৪ অপরাহ্ন


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে মো. শাহীন চৌধুরী পাশা'কে সভাপতি ও এম. জে সৌরভ'কে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।

২০২৬ হইতে ২০২৯ সাল মেয়াদি ত্রি-বার্ষিক কমিটিতে প্রযুক্তিবিদ মো. অলিউর রহমান সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মো. জুয়েল, মিতায়ন চাকমা এবং ডা. মো. জাকারিয়া চৌধুরী রয়েছেন।

এছাড়া এম এইচ কবিরকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাতেমা তুজ জোহরা মিতু সাংগঠনিক, খন্দকার মো. মহিউদ্দিন মাহি দপ্তর এবং নাজমুল হাসান জনি প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন।

তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে। সাইবার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবরোধ এবং সাইবার বুলিং প্রতিরোধ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত সাইবার কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।[11:33 am, 01/03/2026] Dalia Mirza: অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার, যা জানাল পুলিশ
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]