কুড়িগ্রামে আলুচাষীদের অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:০৯:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:০৯:৫২ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে ২০২৫ সালে সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন ও ২০২৬ সালে আলুর বস্তা প্রতি ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
 
শনিবার ( ২৮ ফেব্রুয়ারি ) দুপুরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মূল বাজারস্থ কুড়িগ্রাম-রংপুর সড়কে এবং পরবর্তীতে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
 
এসময় বক্তারা জানান, গত বছর আলু ব্যবসায়ীরা একদিকে আলুতে লাখ লাখ টাকা গচ্ছা দিয়েছেন। অপরদিকে হিমাগার মালিকরা কমিশন দেয়া বন্ধ করেছেন। এতে কর্তৃপক্ষ লাভবান হলেও আলুচাষীদের গলা টিপে মারার চেষ্টা করছেন। ২০২৫ সালের বস্তার কমিশন ও আলুর ভাড়া পূর্বের ন্যায় সাড়ে ৩শ’ রাখার দাবি জানান তারা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]