ভালুকায় শ্রমিকদল নেতার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:০৬:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:০৬:৩৮ পূর্বাহ্ন

 

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদল নেতার বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মেদুয়ারি ইউনিয়নের জিটিএল ফ্যাক্টরির ব্যবসা দখলকে কেন্দ্র করে শ্রমিকদল নেতা মাসুদের সাথে যুবদল নেতার বিরোধ চলে আসছিল।

গতকাল রাতে যুবদল নেতা খোরশেদ আলম উজ্জলের নেতৃত্বে মিরাজ, সাব্বির সহ সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিত ভাবে শ্রমিকদল নেতা জহিরুল ইসলাম মাসুদের বসতবাড়িতে হামলা করে ৬টি রোমের আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়।

এসময় শ্রমিকদল নেতার মা খাদিজা সহ চারজনকে এলোপাতাড়ি মারধর করে আহত করে হামলাকারীরা। পরে আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।  এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা উজ্জ্বল জানান, এই হামলার ঘটনায় তিনি কোনভাবেই জড়িত নন। 

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল হুতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]