কুড়িগ্রাম সীমান্তে বিজিবি'র পতাকা বৈঠক, ৭ ঘণ্টা পর দুই ভারতীয় নাগরিক ফেরত

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০১:১৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০১:১৭:৩২ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
 
আটক দুই ভারতীয় যুবক হলেন— ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার মোঃ সাঈদ খন্দকারের ছেলে মোঃ আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার মোঃ জমির আলীর ছেলে মোঃ ফারুক মিয়া (২২)।
 
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী ইমাম জানান, আটকের ৭ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]