মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি টিপু, সম্পাদক গুলজার

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:১৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:১৪:৪৬ অপরাহ্ন

জনজীবন:

 আজ ২৮ ফেব্রুয়ারী শনিবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

ক্লাবের সদস্যদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আতিকুর রহমান টিপু ও সাধারন সম্পাদক পদে দৈনিক মানব জমিনের গোলজার হোসেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি হরগঙ্গা কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ ছানাউল্যাহ্।সভাপতি আতিকুর রহমান দৈনিক খবরের মুন্সিগঞ্জ প্রতিনিধি ও গোলজার হোসেন দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাদিম হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মুহাম্মদ সাইফুর রহমান নির্বাচিত হন। 

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, দপ্তর সম্পাদক মাসুদ রানা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক  পদে আরাফাতুজ্জামান ও ক্রীড়া সম্পাদক পদে মো. ফয়সাল হোসেন নির্বাচিত হন। কমিটির কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরিফ-উল-ইসলাম,মো. মাহবুব আলম,মামুনুর রশিদ খোকা,মো. মাসুদ খান,ভবতোষ চৌধুরী নুপুর, মোহাম্মদ মাহবুবুর রহমান।

২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সংগঠনগুলো দখল-আক্রমণের শিকার হলেও ব্যতিক্রম ছিলো মুন্সিগঞ্জ প্রেসক্লাব। সে সময়ের কমিটি তাদের নির্দষ্ট সময় শেষ হলে এ নির্বাচন ঘোষণা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, আমাদের ক্লাবে রাজনৈতিক মতামতের পার্থক্য থাকলেও রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল। তাই নির্দিষ্ট সময় পর প্রেসক্লাবে নির্বাচন হয়।সাংবাদিকরা তাদের ভোট প্রয়োগ করে নেতৃত্ব বেছে নেন। গোলজার হোসেন আরো বলেন,আমরা সব সদস্যদের নিয়ে দেশ ও জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি ও প্রকাশ করার জন্য কাজ করবো।
উল্লেখ্য মুন্সীগঞ্জ প্রেসক্লাবে গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একমাস চারদিন পিছিয়ে আজ ২৮ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হলো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]