​রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:০০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:০০:১৫ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৭টায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ, ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ২৪ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করা হয়। 

বিজিবি জানায়, শনিবার ভোরে চরমাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল দামকুড়া থানাধীন হবির বাতান এলাকায় তল্লাশি চালিযে ২৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৪ বোতল মনোগোল্ড কফ সিরাপ পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে। এর আগে, শুক্রবার ১টার দিকে আলাইপুর বিওপির আভিযানিক দল বাঘা থানাধীন নাপিতের মোড় ২ নম্বর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় অভিযান চালায়।

ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় জমা দেওয়া হয়েছে।সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]