ইরান হামলায় গভীর উদ্বেগ, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান চীনের

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৭:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানে হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের মধ্যে নিমজ্জিত করেছে। মধ্যপ্রাচ্যের এমন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করা উচিত। একই সঙ্গে সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

চীন জোর দিয়ে বলেছে, চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা জরুরি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]