রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা;
র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।
 
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
 বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন গৃহিনী। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমের নিজ বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫/০২/২০২৬ ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।
 
 ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ২৮/০২/২০২৬ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, সাং- রামেশ্বরপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
 বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন গৃহিনী। গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমের নিজ বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫/০২/২০২৬ ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।
 
। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ২৮/০২/২০২৬ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, সাং- রামেশ্বরপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়

৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]