নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে তাদের সাম্প্রতিক হামলায় এমন স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা সমবেত হয়েছিলেন। খবর বিবিসির।
এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, এ অভিযান মাসের পর মাস ধরে পরিকল্পিত ছিল। ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিরা একত্রিত হওয়ার সুযোগ কাজে লাগাতে সামরিক গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করেছে বলেও জানানো হয়।
আইডিএফ আরো বলেছে, রাতের পরিবর্তে সকালে হামলা চালানোর ফলে ‘কৌশলগত চমক’ সৃষ্টি করা সম্ভব হয়েছে।
হামলার ফলাফল এখন মূল্যায়ন করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।