জালালাবাদে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক: আফগানিস্তান

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৬:৪২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৬:৪২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ-এ পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান সামরিক বাহিনী ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট প্যারাসুট দিয়ে অবতরণ করেন। পরে তাঁকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, জালালাবাদে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং পাইলট বর্তমানে হেফাজতে রয়েছেন। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী দাবি করেন, আফগান বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।

এএফপির এক সাংবাদিক জানান, তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমানের শব্দ শোনার পরপরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ পান। এরপরই বিমান বিধ্বস্তের ঘোষণা আসে।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান-এর সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার-এ বিমান হামলা চালায় পাকিস্তান। সীমান্তে আফগান বাহিনীর অভিযানের পরই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]