যমুনা ছেড়েছেন মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৫:৫৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৫:৫৪:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবনটি ত্যাগ করেন।
 
জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অভিমুখে যাত্রা করে।
 
উল্লেখ্য, নবগঠিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এ বাসভবনটি ছেড়েছেন।
 
রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩.২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]