রংপুরে অবৈধভাবে মজুত টিসিবি পণ্য উদ্ধারসহ গ্রেফতার ১

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৪:৫৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৪:৫৪:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​


রংপুরে টিসিবি’র পণ্য ট্রাক,
সেলের মাধ্যমে বিক্রি না করে কালাবাজারে বিক্রির জন্য মজুত করা বিপুল পরিমাণে টিসিবির পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় টিসিবির ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়। 

 

পুলিশ জানায়, টিসিবির ডিলার রুবেল ইসলাম ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি না করে পরবর্তীতে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে পণ্য। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে চিনি ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি, সয়াবিন তেল ১৬৩ লিটার, মশুর ডাল ৬১৩ কেজি, ছোলা ১৫০ কেজি উদ্ধার করা হয়। অভিযানের সময় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদের দায়ে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।  

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]