আমার দেশে অনিয়মের সংবাদ প্রকাশ, সড়ক পরিদর্শনে গেলেন এমপি জসিম

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৪:৩০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৪:৩০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-বুড়িচং সড়ক নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার দেশ। সেই খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ হাজী জসিম উদ্দিন। এ সময় তিনি কাজের টেকসই মান বজায় রাখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও সওজ কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেন।

 
শনিবার সকাল ১০টায় উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকায় সড়কের এ অনিয়মের খবর পেয়ে তিনি সেখানে পরিদর্শনে যান।
 


খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা থেকে বুড়িচং সড়কের ১৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সে সময় ১৮ কোটি টাকায় সংস্কারের টেন্ডার পায় এম এ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। কাজ পাওয়ার পর থেকে ভোগান্তি যেন আরো বেড়ে যায়। ধীরে ধীরে কাজ করা ও নিয়মিত পানি ব্যবহার না করার ফলে যাত্রী ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেলেও টনক নড়েনি ঠিকাদারের। পিচ ঢালাইয়ের সময় দুর্নীতির মাত্রা বেড়ে যায় দ্বিগুণ। ঢালাইয়ের ১৮ দিনের মাথায় পিচ উঠে যাচ্ছে এবং ঢালাই ডেবে নিচের দিকে চলে যাচ্ছে। তারপর থেকে স্থানীয় সচেতন নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। তাদের সমালোচনা ও সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি দৃষ্টিগোচর হলে সাথে সাথে ব্যবস্থা নিতে মাঠে নামেন হাজি জসিম উদ্দিন।

 

পরিদর্শন শেষে জসিম উদ্দিন বলেন, আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর জানতে পারলাম আমার সংসদীয় এলাকায় কুমিল্লা-বুড়িচং সড়কে সস্কার কাজে অনিয়িম হচ্ছে। সেটি পরিদর্শন করতে আমি আজ এসেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। ঠিকাদার ও সওজকে বলেছি টেকসই সম্পন্ন কাজের মাধ্যমে জনগণের এই রাস্তা যেন ব্যাবহারের যথাযথ উপযুক্ত হয়।

 

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া রাস্তা পরিদর্শনে কুমিল্লা-৫ সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ভাই। অতীতে এই রাস্তাটি আমাদের ভোগান্তির কারণ ছিলো। বর্তামানে রাস্তাটির কাজ চলমান। কিন্তু এপর্যন্ত যতোটুকু কাজ সম্পূর্ণ হয়েছে সেটা দেখে অনুমান করা যায় যে রাস্তার কাজ টেকসই হচ্ছে না। কিছুকিছু জায়গায় এখনই পিচ ফাটল শুরু হচ্ছে, যা খুবই দুঃখজনক! তাই আমাদের সবার প্রত্যাশা থাকবে জসিম উদ্দিন এই রাস্তার পরিদর্শন করে রাস্তা টেকসই করার লক্ষ্যে শক্ত ভূমিকা পালন করবেন।

 

ইছাপুরা গ্রামের যোবায়ের হোসেন বলেন, পালপাড়া, ভরাসার এবং গাজিপুর এলাকায় এতটাই নিম্নমানের কাজ হয়েছে যে, গাড়ি দিয়ে যাওয়ার সময় গাড়ি লাফাতে থাকে। এত কোটি টাকা কাজের মাঝে গাফিলতি ও অনিয়ম মেনে নেওয়া যায় না। সেখানে প্রশাসনের নিরব ভুমিকা আমাদেরকে হতাশ করেছে। আমরা চাই এমপি মহোদয় যেন সঠিক পদক্ষেপ নিয়ে জনগনের উপকারে ভুমিকা রাখে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]