মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:১৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:১৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, যদি কেউ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

 
শনিবার দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না।

শরীফুল আলম বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না। কুলিয়ারচরের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়ন করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]