​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৩

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:১১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:১১:০২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে তিন জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: আরিফিন ইসলাম (৩৪), সে নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে, মোঃ ডলার (৩৫) সে একই থানার শেখেরচক গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ও আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮), সে হোসনীগঞ্জ গ্রামের মৃত হাসানের ছেলে । 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩জন কারবারীকে গ্রেফতার করেছে  বোয়ালিয়া থানা পুলিশ। তাদের মধ্যে আরিফিন ইসলামের কাছে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অপর দুই আসামি মোঃ ডলার ও আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদক কারবার চালিয়ে আসছিল বলে পুলিশের তদন্তে জানা গেছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]