তজুমদ্দিনে আ.লীগের কার্যালয়ে টাঙানো হলো ব্যানার ও জাতীয় পতাকা

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৩:০৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৩:০৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছেন নেতাকর্মীরা। শনিবার সকালে এ দৃশ্য দেখতে পান স্থানীয়রা।
 
অফিসের সামনে রেস্টুরেন্ট ব্যবসায়ী উত্তম জানান, দিনের বেলায় এই ব্যানার আর পতাকা দেখতে পাই। ধারণা করা হচ্ছে এটি রাতে টাঙানো হয়েছে।


তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, যেহেতু আওয়ামী লীগ দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, সেহেতু দলীয় কার্যালয় চালু রাখা আশ্চর্যের কিছু নয়।


এদিকে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু আমার দেশকে বলেন, ‘আমরা সবাই ঢাকায় রয়েছি, এ বিষয়ে আমরা ফোনে অবহিত হয়েছি। তবে এটি চাঁদপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন। কীভাবে, কারা এটি করেছে সে বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেব।


চাঁদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মিয়া বলেন, ‘এ বিষয়ে কিছুক্ষণ আগে আমি শুনেছি। এটি ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন। কে, কীভাবে এটিতে ব্যানার টানিয়েছে আমি জানি না, তবে আমরা এ বিষয়ে ইউএনও স্যারকে জানাব।’


তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। যদি এটি সরকারি খাসজমি হয়ে থাকে, তাহলে এসিল্যান্ডকে জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]