ধর্ষকদের যারা শেল্টার দেয়, তাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:০১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:০১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
 
এসব ঘটনায় জড়িতদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে জানান তিনি।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বন্ধ পরিকর বলেও জানান মন্ত্রী।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]