ঠাকুরগাঁওয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় সভা

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:১০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:১০:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি অফিস, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
 
সভা শুরুর আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন। পরে জেলা প্রশাসকের হলরুমে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় পর্ব শুরু হয়।
 
জেলার সব সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পবে। 
 
সকাল ১১টায় শুরু হওয়া এ মতবিনিময় সভায় জেলার  সব সরকারি অফিসের কর্মকর্তাদের অংশগ্রহণে  সমন্বিত আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]