নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে জয় বাংলার স্লোগান দেওয়ায় যুবলীগ নেতা আরিফ খানকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। গতকাল রাতে আটকের পর কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। গত তিন দিনে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
আটককৃত আরিফ খান বুড়িচং উপজেলা যুবলীগের কর্মী। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের জড়ো করে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল । এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান আমার দেশকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের নেতারা । পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রপ্তার করা হয় । গতকাল যুবলীগ নেতা আরিফ ও শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে ।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আমার দেশকে জানান, কয়েক দিন আগে বুড়িচং নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছিল । নিষিদ্ধ সংগঠন কোনো কার্যক্রম করলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।