নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৪২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৪২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক এসআই নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। 
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভিতর নিজ বাসায় ফিরেন তিনি। এসময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশ রুমে যান তিনি। 
 
এ সময় তার শিশু পুত্রটি পিস্তল নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
 
খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে ক্লিনিকে গিয়ে জানান, এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]