নিজস্ব প্রতিবেদক
বলিভিয়ার লাপাজে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতরা বিমানে নাকি গাড়িতে ছিলেন তা স্পষ্ট করেনি দমকল বাহিনী।
জানা গেছে, বিমানটি দেশটির নগদ নতুন অর্থের নোট বহন করছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লা পাজের এল আল্টো শহরে বিমানটি যানবাহনে ধাক্কা দেয় এবং পরে একটি খোলা মাঠে গিয়ে থামে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আরও দেখা গেছে, লোকজন নোট সংগ্রহের জন্য ছুটে আসছে এবং নোট সংগ্রহ নিয়ে রীতিমতো দাঙ্গা বেধে গেছে। ওই লোকজনদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও দেখা যায়।
এ ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ এবং রাস্তায় লাশ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ১৫টি গাড়ি। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে বিমানের আগুন নেভাতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট পরিবহন করছিল।