ইসলামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:২৩:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:২৩:৩৮ পূর্বাহ্ন
রাজস্থলী, রাঙ্গামাটি 
 
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ইসলামপুর শহীদ জিয়া স্মৃতি পরিষদের চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি ঈমান আলী সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
 
পরে ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আব্দুল কাদের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]