কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন
মো. সোলাইমান শেখ (৪৫): উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের ছেলে এবং সোহরাব হোসেন (২৬) একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা উভয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যহত থাকবে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত সমাজ ও যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এবং মাদক নির্মূলে উপজেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে।