​কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে সাইফুল - আসাদ।

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১০:০২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১০:০২:২৭ অপরাহ্ন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদ হোসাইন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহ সভাপতি হিসেবে শারনা মজুমদার এবং কোষাধ্যক্ষ হিসেবে  মাহফুজুল হক, ইএলসি সমন্বয়কারী হিসেবে রয়েছেন সুমাইয়া তাহাসিন,সহ সমন্বয়কারী ই এল সি হিসেবে রয়েছেন মো. সারওয়ার হোসেন রিয়াদ , সিএন্ডএল সমন্বয়কারী হিসেবে হিসেবে নিলয় বড়ুয়া,সহ সমন্বয়কারী সি এন্ড এল নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম, ডিবেট সমন্বয়কারী হিসেবে মাইমুনা ইসলাম, সহ সমন্বয়কারী ডিবেট উইং হিসেবে  নাজমুস সাকিব, স্পোর্টস সমন্বয়কারী হিসেবে  মো. মিনহাজুল ইসলাম, সহ সমন্বয়কারী স্পোর্স্টস মো. হাসান, কালচারাল সমন্বকারী হিসেবে  প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা ,সহ সমন্বয়কারী কালচার হিসেবে জ্যোতি সাহা অর্পা।

এছাড়া কমিটিতে ইএলসি উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সিএন্ডএল উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ড. রাফিয়া ইসলাম লিনা, ডিবেট উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আয়েশা আকতার, স্পোর্টস উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কালচারাল উপদেষ্টা নির্বাচিত হয়েছেন রাফিত নাহরিন। 


নব মনোনীত কোষাধ্যক্ষ মাহফুজুল হক বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং আমাদের লক্ষ্য অর্জনে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই আমার মূল লক্ষ্য। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি সফলভাবে আমার দায়িত্ব পালন করতে চাই।'

নব মনোনীত  সাধারণ সম্পাদক আসাদ হোসাইন বলেন, 'অর্থনীতি ক্লাব অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা-কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমসমূহকে অনন্য মাত্রা দান করে। আগামী এক বছর আমাদের কমিটির উদ্দেশ্য থাকবে ক্লাবের ৫টি উইংকে সমভাবে সক্রিয় করা, যাতে বিভাগের সকল শিক্ষার্থী প্রত্যেকটি উইংয়ের সুফল ভোগ করতে পারে।'

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]