​নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন

মশিউর রহমান রাসেলঃ

ঝালকাঠির নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নবমতম(৯) রমজানে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আজাদুর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ শহীদ ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন  তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু,সাবেক ছাত্র নেতা হাসিবুল ইসলাম সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আল-আমিন হোসেন চঞ্চল, জাহিদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মিরাজ হোসেন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রাসেল হাওলাদার,  উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান। পৌর ছাত্রদল সদস্য সচিব সাব্বির আহমেদ।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি হানযালা। দোয়া মোনাজাতে দেশ ও মুসলিম জাতির কল্যান কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]