​বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০১:২০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০১:২০:৩৭ অপরাহ্ন

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


দীর্ঘ ১৮ মাস পরে বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই। ধারণা করা হচ্ছে  শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃনমূলের কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে দিয়ে চলে যায়।

দীর্ঘদিন পরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার দিন বিকেলে বিক্ষুদ্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]