ফরিদপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)'কে মাগুরা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। হত্যা, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১০ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শ্রমিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২), পিতা- লিন শেখ, সাং- রামনগর, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩/০২/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কর্মরত ভিকটিম মোঃ সজিব ওরফে শরীফ (১২) কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়াই পাইপ দ্বারা শরীরের ধুলাবালি ও পাটের ময়লা পরিষ্কার করতে যায়।
এসময় আসামি রিহাত শেখ ওরফে হাকিম (২২) এবং অপর এক সহযোগী ভিকটিমের পায়ুপথে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। ফলে ভিকটিমের পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৫/০২/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতের ফলে তার অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ১৭, তারিখ- ২৬/০২/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেক্ষিতে র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে।
ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।