ডগ স্কোয়াড নিয়ে মোহাম্মদপুরে বিশেষ অভিযান

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৯:৩৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৯:৩৬:৪৭ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

 

তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের বিভিন্ন আলোচিত ‘রেড স্পট’গুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে এই মুহূর্তে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চলছে।

 

পুলিশ জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা, পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতর উপলক্ষে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]