গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ‍্যমন্ত্রী

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৭:৫৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৭:৫৬:১৯ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেসরকারি টেলিভিশন সংগঠন অ্যাটকোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ১০টি বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। এসময় গণমাধ্যমে সত্য প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুন্ন, একই সঙ্গে জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমকে যাতে কণ্ঠরোধ না করা হয় সে বিষয়ে ও আলোচনা হয়েছে।’

 

এসময় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অ্যাটকোর নেতারা বলেন, ‘টেলিভিশন পরিচালনায় যে সকল সমস্যা চিহ্নিত হয়েছে; সেগুলোর সমাধান দ্রুত হলে উভয়পক্ষের জন্য লাভজনক হবে। শুধু অপেক্ষা এখন বাস্তবায়নের।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]