কাউখালী শহরের ফুটপাত দখল করে ব্যবসা/পথচারীদের দুর্ভোগ চরমে

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৭:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৭:০৮:৪৪ অপরাহ্ন
 
 
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের উত্তর ও দক্ষিণ বাজার,  ডাকবাংলো সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত এখন একশ্রেণীর চিহ্নিত ব্যবসায়ীদের দখলে।
 
উপজেলা শহরের প্রধান সড়কগুলোর দুই পাশের হাঁটাচলার ফুটপাতের জায়গা দখল করে এক শ্রেনীর ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন।
এতে হাঁটা চলার জায়গা না থাকায় প্রায় সড়কে দুর্ঘটনার শিকার ও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
কাউখালী শহরটি ব্রিটিশ আমলের নৌবন্দর হিসাবে স্বীকৃতি পায়। পূর্ব থেকেই রাস্তাটি সরু হওয়ার কারণে রাস্তায় দু'পাশে দিয়ে রিক্সা ও অটো চলাচল করলে  হাঁটার জায়গা থাকে না।
 
 সাপ্তাহিক সোমবার ও শুক্রবার দুই হাটের দিনে যানজট চরম আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ দেওয়ার পরও মাঝে মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চললেও স্থায়ীভাবে কোন সমাধান হচ্ছে না।
যেন ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সাথে তাদের চোর পুলিশ খেলা।
প্রশাসন অভিযানে নামলে তখন ফুটপাতের মালামাল সরিয়ে রাখে।
বর্তমানে রমজান মাস ও ঈদকে সামনে রেখে এই দুর্ভোগ আরো চরমে উঠেছে।
 
দক্ষিণ বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মামুন বলেন, ফুটপাত হল মানুষের চলাচলের জায়গা কিন্তু কিছু ব্যবসায়ী তা দখল করে চলাচলের পথকে রোধ করার কারণে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,  অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]