চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করলেন বিএনপি নেতা

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:২০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:২০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বুধবার অভিযোগ তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 
অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। নির্মাণকাজ শুরুর পর থেকে নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন লোক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।


 
ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, দরপত্রের সকল নিয়ম মেনে কাজ করা হচ্ছে। বিএনপি নেতা হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে আমার লোকজনকে হুমকি দিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান চাঁদা দাবি অস্বীকার করে বলেন, অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে। কাজে আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]