নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচি সেলের সভাপতি হলেন মির্জা আব্বাস

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১২:৪৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১২:৪৯:১০ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি সেলের সভাপতি করা হয়েছে তাকে। 

 

৮ সদস্যের সেলে আরও থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবেরা।

 

এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্যসচিব।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় করবে।

 

খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগ নেবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সেলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেলে নতুন সদস্য যোগ করতে (কো-অপ্ট করতে) পারবেন। সেলের কাজ চালাতে যেসব দাপ্তরিক সুবিধা দরকার, এই সেলকে সেসব সচিবালয় সহায়তা দেওয়া হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]