রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, শতাধিক আটক

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১২:২৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১২:২৮:৫৬ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা চার ঘণ্টার এই অভিযানে কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও মাদককারবারিসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। পুলিশ জানায়, এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়।

 

অভিযান শেষে ডিসি মো. ইবনে মিজান সংবাদমাধ্যমকে বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দমনে আমরা এই যৌথ অভিযান পরিচালনা করেছি। মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে শতাধিক সন্দেহভাজন অপরাধীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

 

 

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের রোজা পালন এবং নির্বিঘ্নে ঈদুল ফিতর উদ্‌যাপন নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য বলে থানা সূত্রে জানা গেছে।

 

অভিযান চলাকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]